ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাবি রসায়ন সমিতির নতুন ভিপি মেহেদী এবং জিএস তাইসির

শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১২১৪ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) রসায়ন বিভাগের রসায়ন সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পদাদিকার বলে সভাপতি হিসেবে রয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীম আরা এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ড. শিশির কান্তি প্রামানিক। এতে সহ-সভাপতি(ভিপি) হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক(জিএস) হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মোতাহের হোসেন তাইসির নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) শাবিপ্রবি শিক্ষা ভবন বি তে ‘রসায়ন সমিতি ২০২৩-২৪’ বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীম আরা, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং অধ্যাপক ড. শিশির কান্তি প্রামানিক।

উক্ত কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক আরাফাত আহমেদ সজীব, যুগ্ম প্রচার সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবিদ হাসান নাঈম, যুগ্ম সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক মেহরাব হোসাইন রাশেদ।

কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিশকাত জান্নাত মিম, ইয়াকুব ভূঁইয়া, মোহাম্মদ জুবায়ের হোসেন সায়েম, মারিয়া জান্নাত শেখা, সাকিব হাসান।

উক্ত অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক ড. শামীম আরা বেগম প্রাক্তন ও নবীন সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং গত সোসাইটি যেমন কাজ করে গেছে সেই উদ্যমে আরো ভালো করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে প্রাক্তন সোসাইটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে রসায়ন সমিতির নতুন কমিটির যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবি রসায়ন সমিতির নতুন ভিপি মেহেদী এবং জিএস তাইসির

আপডেট সময় : ১২:৩৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪