ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে শাবির সেই ছাত্রীর আবাসিক সিট বাতিল

শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রী আবাসিক হলে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার আবাসিক সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

সোমবার(১০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।

এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অদ্য ০৯/০৬/২০২৪ইং তারিখের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে হল প্রভোস্ট হলের আবাসিক ছাত্রীদের নিয়মাবলীর ০৭ নং ধারা লঙ্ঘন করার প্রমাণ পেয়েছেন। অতএব, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দের সিদ্ধান্তক্রমে নাম: রাজিয়া পারভিন, বিভাগ: সমাজকর্ম, রেজিস্ট্রেশন নম্বর: ২০১৯২৩৩০৪২, সেশন: ২০১৯-২০২০ এর সিটটি বাতিল করা হল।

বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় হলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পায়। এ প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রীর সিট বাতিলের সুপারিশ করে। তাই উক্ত হল তাদের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে গতকাল রোববার ঘটনার অধিকতর তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আক্তার, পরিসংখ্যান বিভাগের ড. কানিজ ফাতেমা ফেরদৌসি, শাহপরান হলের প্রভোস্ট স্থপতি কৌশিক সাহা ও সহকারী প্রভোস্ট মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে শাবির সেই ছাত্রীর আবাসিক সিট বাতিল

আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪