ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শাবির ছাত্রীহলে ফিঙ্গারপ্রিন্ট স্থাপন, কমবে চুরি ও বহিরাগত প্রবেশ, বাড়বে নিরাপত্তা

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

হলে প্রবেশে এখন থেকে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট। এতে রোধ হবে বহিরাগত অনুপ্রবেশ। বাড়বে নিরাপত্তা। সম্প্রতি এমনি পদ্ধতি স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তাই ছাত্রীহলে ডিজিটাল এক্সেস সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার(দুপুরে) বিশ্ববিদ্যালয়ের ১ম ছাত্রীহল ও বেগম সিরাজুন্নেসা চৌঁধুরী ছাত্রীহলে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। আমরা অল্প কিছু দিনের মধ্যেই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছি। আবাসিক হলগুলোতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে কয়েকটি হলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কয়েকটি হলে চালু করেছি এবং অন্য হলগুলোতেও চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। মেয়েদের হলের সংস্কার কাজ সম্পন্নের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই একটা পরিবার। পরিবারের যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ১ম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. জায়েদা শারমিন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জোবায়দা কনক খান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবির ছাত্রীহলে ফিঙ্গারপ্রিন্ট স্থাপন, কমবে চুরি ও বহিরাগত প্রবেশ, বাড়বে নিরাপত্তা

আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪