ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শাবিতে সুষ্ঠভাবে সম্পন্ন ঢাবির ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯২ শতাংশ

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সিলেট অঞ্চলের উপকেন্দ্রে হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান।

সমন্বয়ক জানান, আজ বেলা ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৪১৭ পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ছিলেন মাত্র ১১৪জন। এতে উপস্থিতির হার ৯১.৯৫ শতাংশ।

এছাড়া ১ম দিন অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান।

ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিজিটাল জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন।

এদিকে ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারিভন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবিতে সুষ্ঠভাবে সম্পন্ন ঢাবির ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯২ শতাংশ

আপডেট সময় : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪