ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অর্ধযুগ পদার্পণে কুবি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুমিল্লা
  • আপডেট সময় : ১০:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

অর্ধযুগে পদার্পণ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে ২০ জন এতিম শিশুসহ দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সিফাতের সঞ্চালনায় এবং সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি প্রেস ক্লাবের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে ধন্যবাদ এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি এখানে উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে দেখে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ করছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারা দেশে ইতিবাচকভাবে উপস্থাপন করুক সে প্রত্যাশা রাখছি।’

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, পরিবহন প্রশাসক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক স্বপণ চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক ও মু. আলী মুর্শেদ কাজেম এবং নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দপ্তর সম্পাদক সৈয়দ আহম্মদ লাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কুবি প্রেস ক্লাবের সদস্যরা।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অর্ধযুগ পদার্পণে কুবি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩