ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

আমরণ অনশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বহিরাগতদের হামলার বিচার না পেয়ে আমরণ অনশনে বসেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার পর ৪টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে অনশনে বসেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার, অছাত্র বা বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, হামলার ইন্ধনদাতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে অপসারণ।

সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ওমর সিদ্দিকী ও উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্য পাওয়া যায়নি।

অনশনরতরা হলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমতিয়াজ শাহরিয়ার, একই বিভাগের কাজল হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সালমান চৌধুরী।

অনশনরত কাজল হোসেন বলেন, শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির তিন নেতা মারধরের শিকার হলে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরের দিন সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন এবং বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, বইপড়া, শান্তি সমাবেশ, কনসার্ট ফর জাস্টিসসহ নানা কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমরণ অনশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

আপডেট সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩