ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নারায়ণগঞ্জে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের যন্ত্রাংশ চুরির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রেলট্র্যাকের যন্ত্রাংশ চুরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিআরইসি) পক্ষে প্রকল্পের পাগলা শাখার আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদী হয়ে বুধবার (৫ জানুয়ারি) রাতে এ মামলা দায়ের করেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত রেলসংযোগ সেতুতে রেললাইনের কাজের জন্য বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল সংযুক্ত করা হয়। ২ জানুয়ারি সকালে সিআরইজির নিরাপত্তার লোকজন ওই এলাকা পরিদর্শন করে দেখেন, রেললাইনের সঙ্গে সংযুক্ত অনেক মালামাল নেই। যার মূল্য এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকা।

আর এ চুরির ফলে সরকারের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। বাদীর ধারণা, ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে অজ্ঞাতনামা চোরের দল এগুলো চুরি করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু  বলেন, প্রায় দুই কোটি টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগে গত পরশুদিন এ মামলাটি দায়ের করেছেন। আমরা যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের যন্ত্রাংশ চুরির অভিযোগে মামলা

আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩