ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দিনের ভোট রাতে নিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়- রংপুরে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৩২০ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দিনের ভোট রাতে নিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। মানুষের ভোটের কথা শুনলে শেখ হাসিনা আঁতকে উঠেন। কারণ এ দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেলে আওয়ামী লীগ ২০ আসনও পাবে না। সেই প্রমাণ মিলেছে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে। রংপুরে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে রংপুর মহানগর ও জেলা বিএনপি।

বরকত উল্লাহ বুলু বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আগামীতে সারা দেশে আওয়ামী লীগের নৌকার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এক সময় শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। এখন সেই শেখ হাসিনার সরকারই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে।

তিনি অভিযোগ করে বলেন, গত এক মাসে সারাদেশে ২৫ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা অগণতান্ত্রিক সরকারকে রক্ষা করতে পুলিশ বাহিনী যা করেছে এবং এখনো করে যাচ্ছে, তা ন্যাক্কারজনক।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সোয়া ৪টার দিকে নগরীতে গণমিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। গণমিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে ছালেক পেট্রোল পাম্প হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে। পরে দলের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনের ভোট রাতে নিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়- রংপুরে বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২