ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের নামে মামলার আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৩৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের নামে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। বুধবার কলেজ ছাত্রলীগের সহসভাপতি ( বহিষ্কৃত) জান্নাতুল ফেরদৌস ঢাকার মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে এ আবেদন করেন।

মামলার আবেদনে নুজহাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নির্দেশে রাত ১০টার দিকে আনিকা তাবাসসুম স্বর্ণাসহ অজ্ঞাত তিন থেকে চারজন দেশীয় অস্ত্র নিয়ে জান্নাতুল ফেরদৌসের কক্ষে প্রবেশ করে গালিগালাজ করে তাকে খুঁজতে থাকেন।

জান্নাতুলকে না পেয়ে তার আসবাবপত্র ভাঙচুর করেন তারা। এ ছাড়া জান্নাতুলের ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ চুরি করে নিয়ে যান কক্ষে আসা তিন থেকে চারজন।l

অভিযোগে উল্লেখ করা হয়, খবর পেয়ে জান্নাতুল তার কক্ষে আসার পথে আয়শা হলের সামনে রিভা-রাজিয়াসহ আট আসামি তাকে ঘিরে ধরেন। এরপর রিভা তার হাতে থাকা হকিস্টিক দিয়ে আঘাত করেন।

আর রাজিয়াসহ বাকি আসামিরা তার গলায় ওড়না পেঁচিয়ে দুই দিক থেকে টান দেন। ওই সময় জান্নাতুল মাটিতে লুটিয়ে পড়লে ওই আটজন তাকে ছেড়ে যায়।

জান্নাতুলের অভিযোগ, রিভাসহ অন্যরা মারধর করে যাওয়ার সময় তার হাত থেকে ২০ হাজার টাকার মোবাইলফোন, গলায় থাকা ৩৫ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার বিষয়ে জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমার ওপর হামলা করা হয়েছে। আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমার ওপর নির্যাতন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের নামে মামলার আবেদন

আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২