ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ২৯৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আরও ৮ জন গুরুতর আহত হন।

নিহত হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। তিনি জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

এরমধ্যে সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১১ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে তিনজন নিহত হন।

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হন।

তবে নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুনুর রশিদ নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মোট চারজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু

আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১