ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এবার ফেইসবুকে মত প্রকাশ করতে গিয়ে বিপাকে শিক্ষক ; নেপথ্যে আরেক শিক্ষক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ৩০১ বার পড়া হয়েছে

কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ: ফেইসবুক পোস্টে মন্তব্য করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহাবুব’কে উকিল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সাবেক রুটিন উপাচার্য ড. মো. শাহজাহান।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ফেইসবুক গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এর একটি পোস্টে অন্যান্য অনেক শিক্ষকের মতোই কমেন্ট করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লোজ গ্রুপেটিতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনা ও মন্তব্য করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি এই গ্রুপ পরিচালনা করেন। কোভিড মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে তথ্য আদান প্রদানের লক্ষ্যে গ্রুপটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এইরকম একটি আলোচনার অংশ হিসেবে অনলাইন ক্লাসে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বশেমুরবিপ্রবি’র পিছিয়ে যাওয়া ও আপগ্রেডেশন বোর্ডে শর্তারোপসহ বিভিন্ন অনিয়ম বিষয়ে লেখালেখি করা হয়। এরই অংশ হিসেবে ডীনস কমিটির মেম্বারদের অনলাইন প্রশিক্ষণ নিয়ে মন্তব্য করেন অর্থনীতি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব গাজী মাহাবুব। তিনি পরোক্ষভাবে ডীনদের কাজের সীমাবদ্ধতা ও জবাবদিহিতা প্রসঙ্গে উল্লেখ করেছেন যা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি করতে সহায়ক।

পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও সাবেক রুটিন উপাচার্য ড. মো. শাহজাহান অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব গাজী মোহাম্মদ মাহবুব এর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠান এবং সন্তোষজনক উত্তর না পেলে ডিজিটাল আইনে মামলার হুশিয়ারি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক চরম ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের প্রতিনিধি সদস্যগণ মনে করেন যে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আশানুরূপ না। কিন্তু এই মহামারীকালীন সময়ে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের পাঠদান এবং কাউন্সেলিং এর প্রয়োজন। বাংলাদেশসহ পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় অনলাইন পদ্ধতি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকলাপ অব্যাহত রেখেছে। এ বিষয়ে বশেমুরবিপ্রবি অনেক পিছিয়ে এবং অগ্রায়নের কোনো উদ্যোগ চোখে পড়ে না। এক্ষেত্রে ডীনস কমিটির ভূমিকা অপরিহার্য। এখন এমন আইনী নোটিশ এলে শিক্ষার্থীদের এ বিষয়েও আমাদের কথা বলার পথ বন্ধ করা হবে।

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের উকিল নোটিশ এবং মামলার হুমকিতে সকলে হতাশা প্রকাশ করেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। এতে করে কেবল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খারাপ করবে বলে মন্তব্য করেন অনেক শিক্ষক। অর্থনীতি বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

উকিল নোটিশ পাওয়া শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহাবুব বলেন, ‘শিক্ষকদের প্রাইভেট গ্রুপে মূলত শিক্ষকদের সুখ, দুঃখ, রিসার্চ সহ বিভিন্ন বিষয়ে মতামত দেওয়া হয়। সেখানে একটি পোস্টে কমেন্টের কারণে উকিল নোটিশ পাঠানো নজিরবিহীন ঘটনা, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ঘটলো’।

এ বিষয়ে জানতে চেয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড.শাহজাহান কে একাধিকবার কল করেও পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার ফেইসবুকে মত প্রকাশ করতে গিয়ে বিপাকে শিক্ষক ; নেপথ্যে আরেক শিক্ষক!

আপডেট সময় : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১