ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চাকরি না দেয়ায় রাবি ভিসির বাসভবনে ছাত্রলীগের তালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি না দিয়ে অন্য একজনকে সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে (ভিসি লাউঞ্জ) তালা দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহানের পদত্যাগ দাবি করেছেন।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ভিসি ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি না দিয়ে নিজের লোকদের চাকরি দিচ্ছে; তাও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরও। এ কারণে চাকরি প্রত্যাশীসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসি লাউঞ্জের ফটকে তালা মেরেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার জালাল উদ্দিন নামের এক ব্যক্তিকে এডহক ভিত্তিতে সেকশন অফিসার নিয়োগ দেন রাবি ভিসি। এ খবর জানাজানি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ধ্যার পর ভিসির সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। বেরিয়েই তারা বাসভবনে তালা মেরে সেখানে অবস্থান শুরু করেন।

নিষেধাজ্ঞার পরও জনবল নিয়োগ প্রসঙ্গে রাবি ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান বলেন, একজন প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুরোধ আসে। সেটাই তিনি দিয়েছেন। এমনিতে আর কোনো নিয়োগ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাকরি না দেয়ায় রাবি ভিসির বাসভবনে ছাত্রলীগের তালা

আপডেট সময় : ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১