ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গৌরীপুরে আওয়ামীলীগের ৩ প্রার্থী চুড়ান্ত, নেতা-কর্মীদের প্রত্যাখান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :

ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য ৩ জন প্রার্থীর নাম প্রস্তাব করেছে উপজেলা আওয়ামীলীগ।

তাঁরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহম্মেদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার।

এদিকে কোন বর্ধিত সভা না করেই কমিটির অন্যান্য নেতাদের মতামত না নিয়ে গোপনে জনবিচ্ছিন্ন এবং বিতর্কিত প্রার্থীদের নাম জেলা আওয়ামীলীগ বরাবরে প্রেরন করায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন আহাম্মদের এরকম মনগড়া সিদ্ধান্তকে প্রত্যাখান করে এর মধ্যে প্রতিবাদ সভা করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীগন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

৩০ জানুয়ারী স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদ-পদবীধারী প্রায় সকল নেতা-কর্মীরা।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো. শরীফ হাসান অণু জানান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দলের নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে স্থানীয় সাংসদের এজেন্ডা বাস্তবায়ন করতে বর্ধিত সভা না ডেকে গোপনে জনবিচ্ছিন প্রার্থীদের নাম জেলা আওয়ামীলীগ বরাবরে প্রেরন করেছেন। দলের স্থানীয় নেতা-কর্মীরা এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন। তিনি আরো জানান, এবিষয়ে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। আশা করি তাঁরা সঠিক সিদ্ধান্ত নিবেন।

অপর মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী জানান, উপজেলা আওয়ামীলীগের গুটি কয়েক নেতার এরকম মনগড়া সিদ্ধান্তে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তিনি এ সিদ্ধান্তকে প্রত্যাখানের মাধ্যমে তৃণমূলের ভোটিংয়ে গৌরীপুরে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচনের দাবি তুলেন।

এদিকে আওয়ামীলীগের এ মনগড়া সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, এ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে উল্লেখিত ৩ জনের নাম উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে প্রস্তাব প্রেরন করা হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে আওয়ামীলীগের ৩ প্রার্থী চুড়ান্ত, নেতা-কর্মীদের প্রত্যাখান

আপডেট সময় : ০৯:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯