ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খোকাকে দেখার পর যা বললেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। অসুস্থ এ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান। দেখার করার পর হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

সিদ্দিকুর রহমান বলেন, ঢাকা থেকে খবর পেয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ভাই খুব অসুস্থ। উনি স্লোয়ান ক্যাটারিংয়ে আছেন। আমি নিউইয়র্ক এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি উনাকে একনজর দেখার জন্য। আল্লাহ উনাকে সুস্থতা দান করুক। বাংলাদেশের জনগণ উনার দিকে তাকিয়ে আছে, ওনার খবর শুনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীও খোঁজখবর নিয়েছেন। আইনগতভাবে যদিও উনার দেশের যাওয়ার ক্ষেত্রে বাধা আছে কিন্তু মানবতার কারণে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে কোনো ভাবেই তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমি এখন যা দেখলাম তাতে মনে হচ্ছে না উনি আর দেশে ফিরে যেতে পারবেন।

তিনি আরও বলেন, আল্লাহ উনাকে সুস্থতা দান করুন। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী পরিবারের পক্ষ থেকে উনার সুস্থতা কামনা করছি। দল মত নির্বিশেষে প্রবাসী যারা আছেন আসুন এই বীর মুক্তিযোদ্ধার জন্য আল্লাহর কাছে যাতে উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে দেশের মানুষের কাছে যেতে পারেন। উনি খুব মুমূর্ষু অবস্থায় হাসপাতালে। আল্লাহ উনার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খোকাকে দেখার পর যা বললেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি

আপডেট সময় : ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯