ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকে দিয়ে চিঠি হত্যার হুমকি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিভিন্ন শাখার পাঁচ শীর্ষ নেতাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক অপূর্ব রায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুমকি পেয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা মহানগর সংসদের সভাপতি জহরলাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় এবং ঢাকা জেলা সংসদের সভাপতি আরিফুল ইসলাম সাব্বির।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই চিঠিতে নেতাদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে বলা হয়েছে, অন্যথায় তাদের হত্যা করা হবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে নেতাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির ঢাবি শাখার সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ভোলার চরফ্যাসন উপজেলার একটি ডাকঘর থেকে আবদুল হালিম নামের একজন ওই চিঠি তাদের সংগঠনের অফিসের ঠিকানায় পাঠিয়েছে। এটি বৃহস্পতিবার এসেছিল, কিন্তু শুক্রবার তারা দেখেছেন। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের থানায় একটি জিডি করবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকে দিয়ে চিঠি হত্যার হুমকি 

আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯