ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্টেইনের ভয়ে অবসর নেইনি : হাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ২৮৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেই সাদা পোশাককে বিদায় বলে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। চলতি মাসেই কঠিন দক্ষিণ আফ্রিকা সফর। এমন সময়ে তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের সরে যাওয়াকে অনেকে বাঁকা চোখে দেখছেন। কেউ কেউ তো বলছেন, বাউন্সি উইকেটে ডেল স্টেইনের মতো পেসারকে খেলতে হবে বলেই ভয়ে অবসর নিয়েছেন হাফিজ।

কথাগুলো কানে গেছে পাকিস্তানি এই ব্যাটসম্যানেরও। ৩৮ বছর বয়সী হাফিজ জবাবে বললেন, ‘মানুষ ভাবে, আমি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে স্টেইন আর রাবাদাকে খেলতে ভয় পাই। আমাকে কিন্তু এই বোলারদের ওয়ানডেতে খেলতে হবে। পারফরম্যান্স দিয়েই আমি এসব কথার জবাব দেব।’

পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট খেলেছেন হাফিজ। ৩৭.৬৪ গড়ে করেছেন ৩ হাজার ৬৫২ রান। অফস্পিন বোলিংয়ে নিয়েছেন ৫৩টি উইকেটও। তার অলরাউন্ডিং পারফরম্যান্স নিঃসন্দেহে মিস করবে দল।

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া হাফিজ সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। যে দলে খেলবেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের মতো বড় ব্যাটসম্যান।

এবার পিএসএলের নকআউটে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। হাফিজ মনে মনে ঠিক করে রেখেছেন, ডি ভিলিয়ার্সকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমরা ডি ভিলিয়ার্সকে পুরো টুর্নামেন্ট খেলানোর চেষ্টা করব। যদি সেটা হয়, তবে তাকে পাকিস্তানে খেলতেও দেখা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্টেইনের ভয়ে অবসর নেইনি : হাফিজ

আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮