ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ৩৯২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ অনলাইনঃ
স্ত্রী নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমে মজেছিলেন স্ত্রী।

বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা। সোমবার স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল তাই নয়, একেবারে অভিভাবকের মতোই ‘বিদায়’দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।

নীতু ও সবলুর এক মেয়ে। মাথা পেতে তার দায়িত্ব নিয়েছেন আসানসোলের গোপালপুরের ওই যুবক। ঘটনাটি গোপনে ঘটেছে। তাই আত্মীয়স্বজন, প্রতিবেশী কেউই জানতে পারেনি বিয়ের কথা।

আইন ও সমাজ এ ঘটনা মেনে নেবে না জেনেও বিয়েতে রাজি হন নীতু। কিন্তু এমন ঘটনা কী আর চাপা থাকে! নীতু ও সুনীলের বিয়ের ছবি ও ভিডিও রেকর্ড হয়ে যায়। দ্রুত ছবি ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন।

এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সূত্র : ডেইলি হান্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯