ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; 
ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে কিছুটা আধিপত্য বিস্তার করলেও ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্রিস গেইলরা। মোহাম্মদ সামির বোলিং তাণ্ডবে ভেঙে চুরমার হয় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ।

দুই উইকেটে ৭১ রান করা উইন্ডিজ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার সুনিল অ্যামব্রোস। এছাড়া ২৮ রান করেন নিকোলাস পুরান। ভারতের হয়ে ৬.২ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি।

ক্যারিবীয়দের বিপক্ষে ৭ উইকেটে ২৬৮ রান করে ১২৫ রানের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেল ভারত। নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দলীয় ২৯ রানে রোহিতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল।

ইনিংসের শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাওয়া লোকেশ রাহুলকে ফিফটির আগেই সাজঘরে ফেরান জেসন হোল্ডার। তার আগে ৬৪ বলে ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন রাহুল। তার বিদায়ে ২০.৪ ওভারে দুই ওপেনারের উইকেট হারায় ভারত।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের গতির মুখে পড়ে ১৪ রানে আউট হন বিজয় শঙ্কর। আগের ম্যাচে ফিফটি করা কেদার যাদবকে ৭ রানে ফেরান কেমার রোচ। তার গতির মুখে পড়ে ১৪০ রানে চার ব্যাটসম্যানের উইকেট হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করে যান অধিনায়ক বিরাট কোহলি। ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু জেসন হোল্ডারের তৃতীয় শিকার হয়ে ফেরেন কোহলি। তার আগে ৮২ বলে ৮টি চারের সাহায্যে ৭২ রান করেন তিনি।

ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই জুটিতে ৭০ রান করেন তারা। ইনিংস শেষ হওয়ার ১০ বল আগে আউট হন পান্ডিয়া। শেলডন কটরিলের শিকারে পরিণত হওয়ার আগে ৩৮ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪৬ রান করেন তিনি। ব্যাটিংয়ে নেমেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ সামি।

ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করে যান মহেন্দ্র সিং ধোনি। ৬১ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন ধোনি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ২৬৮/৭ (কোহলি ৭২, ধোনি ৫৬*, রাহুল ৪৮,পান্ডিয়া ৪৬; কেমার রোচ ৩/৩৬, হোল্ডার ২/৩৩, কটরিল ২/৫০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.২ ওভারে ১৪৩/১০ (অ্যামব্রস ৩১, নিকোলাস ২৮; সামি ৪/১৬)।

ফল: ভারত ১২৫ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল ভারত

আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯