ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সালাহর গোলে নকআউটে লিভারপুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বেশি না, কমও না। যতটুকু দরকার ছিল ততটুকুই করল লিভারপুল। ততটুকু এনে দেয়ার নায়ক মোহামেদ সালাহ। মিশরীয় ফরোয়ার্ডের দুর্দান্ত গোলে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

এতে ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও (নকআউট) নাম লিখিয়েছে তারা। আর গ্রুপ টপার হিসেবে শুরু করা ইতালিয়ান ক্লাব নাপোলি তৃতীয় হয়ে নেমে গেছে ইউরোপিয়ান লিগে।

নকআউট নিশ্চিত করতে জার্গেন ক্লপের দলের দরকার ছিল নাপোলিকে ১-০ গোলে হারানো অথবা পরিষ্কার দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকা। কোনো ঝামেলায় না গিয়ে প্রথম শর্তটাই পূরণ করলো লিভারপুল, সেটা ম্যাচের প্রথমার্ধে সালাহর গোলে।

শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মাথায় সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়েও দুর্বল শটে জালে জড়াতে পারেননি সালাহ। দুই মিনিট পর মারেক হামসিকের শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।

তবে দ্বিতীয় সুযোগ পেয়ে আর মিস করেননি সালাহ। ম্যাচের ৩৪ মিনিটে জেমস মিলনারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গিয়ে গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে ডান পায়ের দারুণ এক গোল করে বসেন তিনি। যেটি এবারের চ্যাম্পিয়ন্স লিগে সালাহর তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লিভারপুল। সুযোগ পেয়েছিল নাপোলিও। কিন্তু কেউই প্রাপ্য সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই নকআউট নিশ্চিত করে ক্লপের দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সালাহর গোলে নকআউটে লিভারপুল

আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮