ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় টিকলেন বাংলাদেশের দুইজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: আগামী আইপিএলের জন্য দলগুলোর খেলোয়াড় বাছাই প্রায় শেষ। ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি আছে ৭০ জনের জায়গা। এ জায়গার জন্য নিবন্ধন করেছিলেন ১০০৩ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ৭৪৬ জন এবং বিদেশি ২৩২ জন। বিদেশি ক্রিকেটারের মধ্যে ছিলেন ১০ বাংলাদেশি।

তবে সেটা ছিল প্রাথমিক তালিকা। এখান থেকে ফ্রাঞ্চাইজিগুলো চূড়ান্ত তালিকা তৈরি করেছে। যেখানে টিকেছেন কেবল ৩৪৬ জন ক্রিকেটার। বাংলাদেশের তালিকা থেকে বাদ পড়েছেন ৮ জন, রয়েছেন ২ জন।

কোন দুজন? চূড়ান্ত নিলামের জন্য বাংলাদেশ থেকে টিকেছেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে মুশফিককে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আর মাহমুদউল্লাহকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে।

আগামী ১৮ ডিসেম্বর ভারতের জয়পুরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে মুশফিক এবং মাহমুদউল্লাহর দাম শুরু হবে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি থেকে।

প্রসঙ্গতঃ খেলোয়াড় ধরে রাখার সময়েই সাকিব আল হাসানকে নিজেদের শিবিরে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবার ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। ইনজুরি ঝুঁকি থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) কাটার মাস্টারকে বাইরের লিগগুলো খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে।

নিলামের জন্য ভারতের কোনো খেলোয়াড়ই সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি পাননি। ২ কোটি রুপিতে নিলামে উঠবেন ৯ বিদেশি। তারা হলেন-ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস ওকস, লাসিথ মালিঙ্গা, শন মার্শ, স্যাম কুরান, কলিন ইনগ্রাম, কোরে অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ডা’আরচি শর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় টিকলেন বাংলাদেশের দুইজন

আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮