ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মাথায় বলের আঘাতে আহত মিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
অপরিহার্য সদস্য হিসেবে ইতিমধ্যেই দলে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ফিল্ডিংয়ে তার মতো ত্বরিত ফিল্ডার খুব কমই পাওয়া যাবে দলের মধ্যে।

সেই মেহেদী হাসান মিরাজ কি না হঠাৎই আহত হলেন মাথায় বলের আঘাতে। ব্যাটিং অনুশীলনের সময় সাব্বির রহমান রুম্মনের একটি শট থেকে গিয়ে বল লাগে মিরাজের মাথায়। বলের আঘাতে কিছুক্ষণ অচেতন হয়ে পড়েছিলেন তিনি। এরপর উঠে দাঁড়ান। যদিও আঘাত কতটা গুরুতর, এখন পর্যন্ত এ সম্পর্কে জানা যায়নি। শুধু অচেতন অবস্থা থেকে উঠে দাঁড়ানোর পর ফিজিও থিহান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী মিরাজ।

কিছুক্ষণ আগেরই ঘটনা এটা। ঘটনার সময় অবশ্য সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে মাঠের অপরপ্রান্তে ছিলেন মিরাজ। সেখানে তিনি একটি টিভির সঙ্গে সাক্ষাৎকারে কথা বলছিলেন। মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন সাব্বির। এ সময় সাব্বির সজোরে একটি শট খেললে, সেটি এক ড্রপ দিয়ে গিয়ে আঘাত করে মিরাজের মাথায়।

কিছুক্ষণ পরই হয়তো মিরাজের মাথার আঘাতের আপডেট জানা যাবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আপাতত, দেখে মনে হলো খুব বেশি সিরিয়াস না হয়তো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাথায় বলের আঘাতে আহত মিরাজ

আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯