ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর Logo সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী Logo সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী Logo দুদকের চূড়ান্ত ছাড়পত্র: অপপ্রচারের বেড়াজাল টপকে নির্দোষ প্রমাণিত বিআইডব্লিউটিএ প্রকৌশলী সাইদুর রহমান Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান

পাকিস্তান দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

খেলার ডেস্ক;
বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তানিরা। গুজরানওয়ালা সিভিল কোর্টে এক ক্রিকেটপ্রেমী তো পাকিস্তান দলকেই নিষিদ্ধ করার আবেদন জানিয়ে বসেছেন!
বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ পাকিস্তানিরা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে টানা সপ্তম হারে হতাশা রূপ নিয়েছে ক্ষুব্ধতায়। এটি আদালত অবধি গড়িয়েছে। এক ভক্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে রিট পর্যন্ত করেছেন। তিনি তাঁর আবেদন নির্বাচক কমিটিকেও বরখাস্তের আবেদন জানিয়েছেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর কোনোমতে এক শ করতে পেরেছিলেন সরফরাজের দল। মাঝে ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে রীতিমতো বিপর্যয়ই হয়েছে তাদের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানের হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এখন দল। পাকিস্তান দলে অভ্যন্তরীণ কোন্দল আর শৃঙ্খলাজনিত নানা ব্যাপারও সামনে চলে আসছে।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদন দায়ের হয়েছে। গণমাধ্যমে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি। আবেদনে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদনও রয়েছে আবেদনে। এরপর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন।

জিয়ো নিউজ জানিয়েছে, আজ বুধবার লাহোরে পিসিবির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তান দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট

আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯