ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

সাত বছর আগে হারিয়েছিলেন মূক-বধির মেয়েকে। ধর্ষণের যন্ত্রণা ও অপমান মেনে নিতে পারেনি ১৫ বছরের সেই কিশোরী। কিন্তু মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ভুললেন না তামিলনাড়ুর এক বাবা। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের সেই ধর্ষককে।

এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে। ওই বাবা দিনেদুপুরে কুপিয়ে হত্যা করলেন মেয়ের ধর্ষককে। মৃত ব্যক্তির নাম রথিনাভেল পান্ডিয়া (বয়স ৪০)। চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিলেন তিনি।

পুলিশ বলছে, ভেপ্পামপাত্তির একটি নারিকেল বাগানে গাছে ওঠার কাজ করতেন রথিনাভেল। ওই কিশোরীর বাবা কোচাদাইয়ানকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় একটি দৈনিক বলছে, তদন্তের পর পুলিশ বলছে, ধর্ষিতা কিশোরীর পাড়াতেই থাকতেন রথিনাভেল পান্ডিয়া। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তান আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

তার পর থেকেই পান্ডিয়া এবং কোচাদাইয়ানের মধ্যে ঝগড়া লেগে থাকতো। মঙ্গলবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের ধর্ষককে পান্ডিয়াকে কুপিয়ে হত্যা করেন কোচাদাইয়ান। মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যার দায়ে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলেন বাবা

আপডেট সময় : ০৩:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯