ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ভারতীয় ইনিংসের শুরুতেই মোস্তাফিজের আঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;

কার্ডিফে যেন রোদ বৃষ্টির লুকোচুরি শুরু হয়েছে। এই বৃষ্টি নামছে, আবার বন্ধ হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়।

তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ম্যাচ। নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন বিরাট কোহলি। রোহিত শর্মা ৩ রান নিয়ে ব্যাটিং করছেন।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। এই ম্যাচেও বৃষ্টি যেভাবে বাগড়া দিচ্ছে, তাতে টাইগারদের প্রস্তুতিটা ভালোভাবে শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতীয় ইনিংসের শুরুতেই মোস্তাফিজের আঘাত

আপডেট সময় : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯