ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

হাজার শতক জমি ও ফ্ল্যাটের মালিক পুলিশ কনস্টেবল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

পুলিশ কনস্টেবল পদে চাকরি করে হাজার শতাংশ জমির জমির মালিক আলাউদ্দিন আলী। রাজধানীতে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। এই বাড়ি করতে তিনি ব্যয় করেছেন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকা।

আলাউদ্দিন আলী ১৯৮০ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরিতে যোগ দেন। ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান আলাউদ্দিন। ৩৩ বছরের চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

অথচ চাকরি জীবনে তার বৈধ আয় ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। তার এই আয়ের টাকা দিয়ে পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটানোর পর বিপুল পরিমাণ জমি কেনা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে কনস্টেবল আলাউদ্দিন আলীর আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৯৪ হাজার ৪২৯ টাকার সম্পদের সন্ধান পেয়েছে। আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। বরিশাল দুদকের উপসহকারী পরিচালক আল আমিন তদন্ত করে আলাউদ্দিন আলীর বিরুদ্ধে চার্জশিট দেন।

আলাউদ্দিন বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের আব্দুল মজিদ আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার রাজারবাগ আউটার সার্কুলার রোডে বসবাস করছেন।

দুদক সূত্রে জানা যায়, বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে কনস্টেবল আলাউদ্দিন আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৬ জুন কনস্টেবল আলাউদ্দিন আলীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমিন। মামলাটি তদন্তভার দেয়া হয় দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমিনকে। দুদক কর্মকর্তা আল আমিন দীর্ঘ দুই বছর তদন্তের পর সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ৩৩ বছরের চাকরি জীবনে আলাউদ্দিন আলী বেতন-ভাতা বাবদ আয় করেছেন ১৫ লাখ ৩৯ হাজার ৬১৫ টাকা এবং কৃষি, গৃহসম্পত্তি, ওয়ারিশ সূত্রে ও অন্যান্য বাবদ আয় করেন ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তার সর্বমোট বৈধ আয় ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। একই সময়ে আলাউদ্দিন আলী পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করেছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা। তার হাতে অবশিষ্ট টাকা থাকে ২৮ লাখ ৬০ হাজার ৭৯৪ টাকা।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ৩৩ বছর চাকরিকালীন আলাউদ্দিন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকার অস্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন। সম্পত্তি অর্জন বাবদ ব্যয় করা অতিরিক্ত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকার আয়ের কোনো উৎস দেখাতে পারেননি আলাউদ্দিন আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাজার শতক জমি ও ফ্ল্যাটের মালিক পুলিশ কনস্টেবল

আপডেট সময় : ০৮:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯