ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বিশ্বকাপ খেলতে গিয়েও মোদিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কোহলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো পরপর দুই নির্বাচনে জেতা বিজেপির সঙ্গে ছিলো ভারতীয় ক্রিকেট দলের প্রায় সবার সমর্থন।

তাই তো নির্বাচনের খবর পেয়ে সুদূর ইংল্যান্ডে বসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও দিল্লি থেকে নির্বাচন করে বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন।

তাদের এ নিরঙ্কুশ জয়ের খবর যখন জানানো হয় আনুষ্ঠানিকভাবে, তখন সুদূর ইংল্যান্ডে নিজেদের বিশ্বকাপ মিশনে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। তাই বৃহস্পতিবার রাতে অভিবাদন জানাতে পারেননি কোহলি।

তবে আজ (শুক্রবার) ঠিকই মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতীয় অধিনায়ক। যেখানে তিনি লিখেছেন, ‘আপনাকে অভিনন্দন নরেন্দ্র মোদিজি। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে ভারত অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। জয় হিন্দ।’

মোদিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট ঈশ্বর হিসেবে খ্যাত শচিন টেন্ডুলকারও। তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদি এবং বিজেপির জয়ে আমার প্রাণঢালা শুভেচ্ছা। নতুন ভারত গড়ার লক্ষ্যে পুরো দেশ আপনার সঙ্গে রয়েছে।’

টেন্ডুলকারের এ টুইটের জবাব দিয়েছেন মোদি, ‘শুভকামনার জন্য ধন্যবাদ শচিন। গত পাঁচ বছরে আমরা অনেক কাজ করেছি। দেশটিকে নতুনভাবে গড়ে তোলার জন্য আরও অনেক কাজ করতে হবে। আমরা আমাদের পূর্ণ নিষ্ঠা ও সততা দিয়ে দেশের জন্য কাজ করবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বকাপ খেলতে গিয়েও মোদিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কোহলি

আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯