ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শসার খেতে গাঁজা চাষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ৩৫৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি, নান্দাইল, ময়মনসিংহ

এলাকাবাসীর ধারণা ছিল, এবার রফিকুল খেত থেকে বেশি শসা পেতে চান। আর সে জন্যই এত সময় ধরে খেতের মধ্যে কাটান। কিন্তু কে জানত, রফিকুল শসা চাষের আড়ালে গাঁজারও চাষ করছেন! গুমর ফাঁস হলো আজ।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ শসাখেতে অভিযান চালিয়ে গাঁজাগাছ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার বিকেলে এই গাঁজা উদ্ধার হয়। উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের শসাখেত থেকে গাছগুলো তুলে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্র ও নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম বলেন, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। দেখতে পান একটি শসা খেতের মাঝখান থেকে কয়েকটি গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে গাছগুলো গাঁজার বলে দেখতে পান। পরে শসাখেত থেকে গাঁজার চারটি বড় গাছ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, রফিকুলকে শসাখেতের ভেতরে বেশি সময় কাটাতে দেখেছে এলাকার লোকজন। সাধারণের ধারণা ছিল, ভালো ফলনের আশায় রফিকুল শসাখেতের যত্ন নিচ্ছেন। কিন্তু শসা চাষের আড়ালে তিনি যে গাঁজার চাষ করছেন, সেটি এলাকার লোকজন অনেক পরে জানতে পারেন। এলাকায় পুলিশি অভিযানের খবর পেয়ে শসাখেতের মালিক রফিকুল পালিয়ে গেছেন। পুলিশ রফিকুলের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শসার খেতে গাঁজা চাষ!

আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯