ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মোবাইল অপারেটরদের ফাঁদে গ্রাহকরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
বিভিন্ন মোবাইল অপারেটরের ফাঁদে পরে প্রায়ই প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। প্রতারণার শিকার গ্রাহকরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে মামলা করলেও মিলছে না প্রতিকার। উল্টো মামলা রিট করে রেখেছে অপারেটরগুলি। এই জটিলতা নিরসনে আরও ছয় মাস সময় লাগবে বলে জানান অধিদফতরের মহাপরিচালক। আর ভোক্তার অধিকার আদায়ে প্রয়োজনে বিশেষ আদালত খোলার দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

শাহ নেওয়াজ। কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অফিসের প্রয়োজনে নেট ব্যবহার করতে একটি মোবাইল অপারেটর থেকে কেনেন বান্ডেল অফার। তবে অফার অনুযায়ী পাননি সুবিধা। প্রতিকার চেয়ে অভিযোগ করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরে। তার মতো আরিফ আর মনিরও প্রতারিত হয়ে অভিযোগ করেছেন কিন্তু কোন সমাধান পাননি আজও।

নিষ্পত্তি না হলেও এখনও চলছে অভিযোগ গ্রহণ। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের ২৮ মে, অধিদফতরটির এই কার্যক্রমের বিরুদ্ধে রিট করে একটি অপারেটর। এরপর ওই মাসেই অধিদফতরটির এই কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন হাইকোর্ট। বর্তমানে ওই রিট নিষ্পত্তি করতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান অধিদফতরের মহাপরিচালক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন, আমরা চেষ্টা করছি ভ্যাকেট করার জন্য। ৬ মাস তো লাগবেই।

তবে রিট নিষ্পত্তির কাজের অগ্রগতির পেছনে অধিদফতরটির দুর্বলতা আছে বলে মনে করে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন- ক্যাব।

ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে আইন সেখানে শুধু যে ভোক্তা বা ক্রেতা অভিযোগ করে তাকেই প্রতিকার দিতে পারে। সামগ্রিক প্রতিকার দেয়ার কোনো ক্ষমতা কিন্তু নাই।

গেল ১৩ মে পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে বিভিন্ন অপারেটরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ১৯৫০টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোবাইল অপারেটরদের ফাঁদে গ্রাহকরা!

আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯