ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ব্রিটিশরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

যৌন সম্পর্কের দিকে ঝোঁক কমে গেছে যুক্তরাজ্যের নাগরিকদের। এক জরিপে দেখা গেছে নারী-পুরুষের এক-তৃতীয়াংশ দীর্ঘ সময় ধরে কোনো ধরনের যৌন সংসর্গ ছাড়াই থাকছেন।

বিবিসি জানায়, সম্প্রতি বছরগুলোতে যৌনতার প্রতি ব্রিটিশদের আগ্রহ কমে যাওয়ার এমন চিত্র ওঠে আসে সরকার পরিচালিত একাধিক জরিপে।

জরিপগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় ব্রিটিশ মেডিকেল জার্নালে। সেখানে দেখা যায়, এক-তৃতীয়াংশ নারী-পুরুষ আগের মাসে কোনো ধরনের যৌন সম্পর্ক ছাড়াই ছিলেন।

১৯৯১, ২০০১ এবং ২০১২ সালে প্রকাশিত তিনটি জাতীয় জরিপ থেকে যৌনতা প্রতি ব্রিটিশ জনগণের এমন অনাগ্রহের বিষয়টি লক্ষ্য করেছেন গবেষকেরা।

বিপুলসংখ্যক মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়। ২০০১ সালের জরিপে অংশ নেয় ৩৪ হাজার মানুষ।

এতে দেখা যায়, ২০০১ এবং ২০১২ সালের জরিপ মূল্যায়ন করে দেখা গেছে, আগের মাসে নারীরা অন্তত ১০ বার যৌন সম্পর্কে লিপ্ত হলেও পরের মাসে এ হার কমে গেছে ২০.৬ থেকে ১৩.২ শতাংশ পর্যন্ত। আর পুরুষদের ক্ষেত্রে সেটি কমে গেছে ২০.২ থেকে ১৪.৪ শতাংশ পর্যন্ত। ১৬ থেকে ৪৪ বছর বয়সী অর্ধেক নারী-পুরুষ সপ্তাহে মাত্র একবার যৌন সম্পর্ক করে।

লন্ডন স্কুল অব হাইজিনে অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকেরা বলেন, “যারা আগে অতিরিক্ত যৌনতায় লিপ্ত ছিলেন, পরবর্তীতে তাদের মধ্যেই এর প্রতি আগ্রহী হারিয়ে ফেলার প্রবণতা দেখা গেছে।”

প্রধান গবেষক অধ্যাপক কায়েই ওয়েলিংস বলেন, “আধুনিক জীবনের ব্যস্ততার কারণে মানুষের মধ্যে যৌনতার আগ্রহ কমে যেতে পারে।”

তবে মধ্যবয়সে গিয়েই মানুষের মধ্যে এ আচরণ বেশি দেখা যাচ্ছে বলে তিনি জানান। এ সময় আসলে পরিবারের নানা দায়বদ্ধতা ও ব্যস্ততায় জড়িয়ে পড়েন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ব্রিটিশরা

আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯