ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মাশরাফির তিন আঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সুনীল আমব্রিস এবং শাই হোপ। দু’জনে তুলে ফেলেন ৮৯ রান। এরপর মেহেদি মিরাজ ও সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন সুনীল আমব্রিস ও ড্রারেন ব্রাভো। পরে আবার হোপ এবং চেজ বড় জুটি গড়েন। পরের তিন উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে।

প্রথমে মিরাজের বলে মাহমুদুল্লাহ দারুণ এক ক্যাচ ধরে আমব্রিসকে ফেরান ৩৮ রানে। ব্রাভো এক রান করে ফেরেন সাকিবের বলে। এরপর চেজকে ৫১ রানে ফেরান মাশরাফি। এক ওভার পরে ৪৪তম ওভারে এসে মাশরাফি সেঞ্চুরি করা শাই হোপকে ১০৯ রানে ফেরান। ওই ওভারের তৃতীয় বলে হোল্ডারকে ফেরান তিনি।

এর আগে টস হেরে শুরুতে বোলিংয়ে নামেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দল এ ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামে। একাদশে জায়গা পাননি ওপেনার লিটন দাস। তার বদলে তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার। স্পিন আক্রমণে আছেন সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ। পেস বোলিং আক্রমণে মাশরাফি, সাইফউদ্দিন এবং মুস্তাফিজকে রাখা হয়েছে। রুবেল হোসেন নেই বাংলাদেশ দলে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা জোহান ক্যাম্পবেল নেই এ ম্যাচে। পিঠের ব্যাথায় ভুগছেন তিনি। তাকে তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সুনীল আমব্রিস তার জায়গায় ওপেনে নামেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: শেন ডউরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল আমব্রিস, আসলি নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাশরাফির তিন আঘাত

আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯