ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শ্রেষ্ট জয়িতা’র সম্মাননা পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ৩২৭ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা হিসেবে সম্মাননা পেলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি। ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় রোববার (৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন ইউএনও ফারহানা করিম।

এছাড়া সফল জননী কাউরাট গ্রামের আয়েশা মাহমুদ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মইলাকান্দার মল্লিকা দত্ত, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পূর্বদাপুনিয়ার মোছা. মাহমুদা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ করে সাফল্য অর্জনকারী মইলাকান্দার শ্যামলী আক্তার এ চারজনকে গৌরীপুর উপজেলার শ্রেষ্ট জয়িতা নারী হিসেবে সম্মাননা দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবসে র‌্যালি শেষে স্থানীয় পাবলিক হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা বেগম আকন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রেষ্ট জয়িতা’র সম্মাননা পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডলি

আপডেট সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮