ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ৩১০ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো;

উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ওই দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় উপাচার্যকে পূর্ণ মেয়াদে ছুটিতে পাঠানো হবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অনশন ভঙ্গ করলেও গত ২৭ মার্চ থেকে শুরু করা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মো. শফিকুল ইসলাম জানান, উপাচার্যের অপসারণ দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন তারা। স্থানীয় সুশীল সমাজের অনুরোধে শুক্রবার সন্ধ্যায় তারা কর্মসূচি স্থগিত করেন। তবে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এদিনের কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন বলে জানান শফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আগামী সোমবারের মধ্যে উপাচার্যকে অপসারণ অথবা পূর্ণ মেয়াদে ছুটিতে পাঠানো না হলে শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন বলে অভিযোগ ওঠে। তার পর দিন থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে আন্দোলন করে আসছেন। ফলে এক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

আপডেট সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯