সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ ৩১৬ বার পড়া হয়েছে

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় নুর ইসলাম (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার দেবীপুর ইউনিয়নের পায়সা ফেলা গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নুর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পায়সা ফেলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























