ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শিক্ষিকাকে উত্ত্যক্ত, ছাত্রলীগ নেতার ১০ দিনের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্তের অপরাধে এক ছাত্রলীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার এ রায় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম উপজেলার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে। মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল।

বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ওসি আলী মাহমুদ বলেন, শহরের কালীবাড়ি পুকুরপাড়ের পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে উত্ত্যক্ত করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। মমিনুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা এবং দুটি ওয়ারেন্ট আছে। তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষিকাকে উত্ত্যক্ত, ছাত্রলীগ নেতার ১০ দিনের জেল

আপডেট সময় : ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯