ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’ Logo বার্সেলোনাকে হারিয়ে পিএসজির দাপুটে জয় Logo ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২১ বছর পর বিদেশের মাটিতে টেস্টে ফলো-অনে পড়ল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গবেরহায় সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে প্যাট কামিন্সের দল। তাতে প্রথম ইনিংসে ৩২৬ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা।

গবেরহায় সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুতে ছিল বৃষ্টির দাপট। এরপর মাত্র ১১০ রানেই স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়ে আধিপত্য দেখাতে থাকে অজিরা। কিন্তু টেম্বা বাভুমার ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংস এবং মার্কো জানসেন ৮৫ ও সিমন হারমার ৮২ রানের সুবাদে ৪২৫ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা গবেরহা টেস্টের প্রথম ইনিংসে স্রেফ ৯৯ রানে থেমেছে অস্ট্রেলিয়া। ৮৮ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ রান করেছেন স্টিভেন স্মিথ। এ ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি আর কেউই। সফরকারীদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। এটি টেস্টে তার পঞ্চম ফাইফার, আর প্রতিটি ক্ষেত্রে প্রতিপক্ষ ছিল ভিন্ন ভিন্ন।

এর আগে অস্ট্রেলিয়াকে তিনবার ফলো-অনে ফেলে দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আরেকটি নিষ্পত্তি হয় ড্রতে। আর দুই দলের মুখোমুখি দেখায় তৃতীয় সর্বোচ্চ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সর্বোচ্চ ৪৬৫, ৪৪২, ২৬৭ এবং ২৫০ রানের লিড নিয়েও তারা অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল। এ পরিসংখ্যান এবারও মেলাতে চাইবে বাভুমার দল।

৯৯ রান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিম্ন। চোট কাটিয়ে ফিরে প্রোটিয়াদের হয়ে ২ ‍উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। এরপর মধ্য দিয়ে তিনি নিজ দেশের চতুর্থ পেসার হিসেবে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করলেন। তার সামনে আছেন ডেল স্টেইন (২৬১), মাখায়া এনটিনি (২৪৯) ও শন পোলক (২৩৫)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬