ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ, শিশুশ্রম প্রতিরোধ এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিশুদের জন্য শুধু নীতি ও প্রকল্প গ্রহণ করলেই হবে না, এসব উদ্যোগ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর : অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সম্মানিত আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, বিভিন্ন গবেষণার তথ্য বলছে— এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত। দেশের প্রায় ৪৭ থেকে ৫০ শতাংশ মেয়ের ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে তা ৫৮ শতাংশেরও বেশি। অর্থাৎ প্রতি দুজন শিশুর একজন বাল্যবিবাহের শিকার হচ্ছে। এছাড়া ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার মুখোমুখি হচ্ছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বড় বাধা।

পরিসংখ্যান তুলে ধরে উপাচার্য জানান, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী কর্মরত শিশুর সংখ্যা বেড়ে ৩৫ লাখে দাঁড়িয়েছে, যার মধ্যে প্রায় ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে। পাশাপাশি দেশের ২৪ শতাংশ শিশু মারাত্মক অপুষ্টির শিকার এবং ৪০ শতাংশ শিশু সীসা দূষণের ঝুঁকিতে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ‘ক্রাশ প্রোগ্রাম’ ও সচেতনতা তৈরির তাগিদ দিয়ে তিনি বলেন, ‘জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ‘চাইল্ড ম্যারিজ চ্যাম্পিয়ন’ তৈরি করতে হবে। শিশুদের অধিকার রক্ষায় শুধু নীতি ও প্রকল্প গ্রহণ করলেই হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৫০০টি অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে শিশু একাডেমি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে পারে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

আপডেট সময় : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬