ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট • বৃষ্টিতে আফগানিস্তানের বিদায়, সেমিফাইনালে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে গেছে ভারত।

জাপানের নিশিনে টানা বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টসের নির্ধারিত ১৬ মিনিট আগেই বাতিল করা হয় ম্যাচ।

বৃহস্পতিবার পাকিস্তান সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে নেপাল ও শ্রীলঙ্কার তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা উঠে যাবে সেমিফাইনালে। শেষ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশও একইভাবে এগিয়ে থাকবে।

নিশিনের পুরোটা দিন অবিরাম বৃষ্টির কারণে টসের জন্য নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বৃষ্টিতে মাঠের অধিকাংশ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এনিয়ে টানা দ্বিতীয়বার বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়ে আফগানিস্তানের এশিয়ান গেমস শেষ হলো। ২০২৩ সালে হাংঝুতে ফাইনালে ১৮.২ ওভারের প্রথম ইনিংস শেষে ম্যাচ পরিত্যক্ত হলে রৌপ্য পায় আফগানরা।

শীর্ষ বাছাই হিসেবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট • বৃষ্টিতে আফগানিস্তানের বিদায়, সেমিফাইনালে ভারত

আপডেট সময় : ১২:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬