ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ডাকসু ভবনে জিন্নাহর ছবি ভাঙচুর, সরানো স্থানে টাঙানো হলো গোলাম আযমকে জুতা পেটার ছবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে প্রবেশ করে পাকিস্তান আন্দোলনের নেতা মোহাম্মদ আলী জিন্নাহর টাঙানো ছবিতে ভাঙচুর চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার। ভাঙচুরের পর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সেই স্থানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে যুদ্ধাপরাধী গোলাম আযমকে জুতা পেটা করার ঐতিহাসিক আলোকচিত্রটি টাঙিয়ে দিয়েছেন।
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু তৈয়ব হাবিলদার হঠাৎ ডাকসু ভবনের ভেতরে প্রবেশ করে দেয়ালে থাকা মোহাম্মদ আলী জিন্নাহর প্রতিকৃতিটি নিচে নামিয়ে ভেঙে ফেলেন। এ সময় তিনি ডাকসুর মতো স্বাধীন ও প্রগতিশীল ছাত্র সংসদের স্মৃতি গ্যালারিতে জিন্নাহর ছবি থাকার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
​জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনার কিছুক্ষণ পরই ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তারা ভাঙা ছবির খালি স্থানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের রূপকার গোলাম আযমের ওপর বিক্ষুব্ধ জনতার জুতা পেটা করার ঐতিহাসিক সেই চিত্রটি টাঙিয়ে দেন।
​ঘটনার পর ছাত্র ফেডারেশনের নেতারা জানান, ডাকসু ভবন স্বাধীন বাংলাদেশ গঠন ও ছাত্র আন্দোলনের স্মারক। এখানে পাকিস্তানি শোষক বা স্বাধীনতাবিরোধী কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতীক থাকতে পারে না। ইতিহাসের সঠিক শিক্ষা ফুটিয়ে তুলতেই গোলাম আযমকে জুতা পেটার প্রতীকী ছবিটি সেখানে স্থাপন করা হয়েছে।
​এ ঘটনার পর ডাকসু ভবন ও ক্যাম্পাস এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক চ্যাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডাকসু ভবনে জিন্নাহর ছবি ভাঙচুর, সরানো স্থানে টাঙানো হলো গোলাম আযমকে জুতা পেটার ছবি

আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬