সংবাদ শিরোনাম :
ডিইউজের সাবেক সভাপতি মরহুম আবদুস শহীদ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি মরহুম আবদুস শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডিইউজে’র সিনিয়র সদস্য একে এম মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম আবদুস শহীদের পেশাগত অবদান ও কর্মময় জীবন নিয়ে বিশদ স্মৃতিচারণ করেন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাকের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং নির্বাহী সদস্য ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সাংবাদিক নেতা ও বিপুলসংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মরহুম আবদুস শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।























