ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে সিআরএর দোয়া ও স্মরণসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)-এর প্রতিষ্ঠাতা মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর নগরীর কাজীর দেউড়িস্থ সিটি ৩১ ব্যাচ ক্লাব, এপোলো শপিং সেন্টারে সিআরএ ও বিএন মিডিয়া এজেন্সির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মরহুম সাঈদুর রহমান রিমনের সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশার মর্যাদা রক্ষায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে শিক্ষা তিনি রেখে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক আয়ান শর্মা। এছাড়াও বক্তব্য দেন বিডি২৪লাইফ-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, দৈনিক সময়ের কাগজ-এর আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান, সাধারণ সম্পাদক শফিক, সিআরএর সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ এবং সংগঠনের সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. শহিদসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম সাঈদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে সিআরএর দোয়া ও স্মরণসভা

আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬