ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিতে কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিত করতে পাচ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এসোসিয়েশনের (বিওএ) কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার লক্ষে সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ‘জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ-কে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করীম নেলী, বিওএ’র অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি এবং অতিরিক্ত ডিআইজি জান্নাত আরা।

বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত এক সিদ্ধান্ত অনুযায়ী, মনোনীত সদস্যদের আগামী ২৫ জুনের মধ্যে লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

এর আগে দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে গত ২ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ ওই কমিটিরও অন্যতম সদস্য।

বিওএ জানিয়েছে, নতুন গঠিত জেন্ডার ইকুইটি কমিটি দেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার সংরক্ষণ এবং ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে।

কমিটির চেয়ারম্যান সারওয়াত সিরাজ আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিতে কমিটি গঠন

আপডেট সময় : ১২:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬