ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওভারটেকিংয়ের সময় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন শ্যামলী এন আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার ছিলেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন পাবনার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে চলন্ত সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ মহাসড়কের পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে শ্যামলী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি যথাযথ সংকেত ছাড়াই সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুই বাসের চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬