ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে আবাহনী ও প্রাইম ব্যাংককে হারতে হবে, অদ্ভুত সমীকরণ। সেই অদ্ভুত সমীকরণের দেখা মিলল গতকাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী।

শুক্রবার লিগে ১১তম ও শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে। ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল মোহামেডান।

১১ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ করে পয়েন্ট আছে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্স-আপ হয়েছে আবাহনী।

শিরোপা জিততে হলে শেষ রাউন্ডে মোহামেডানের সাথে সমীকরণ ছিল দু’টি। একটি হল- আবাহনীর বিপক্ষে জিততেই হবে, অন্যটি শেষ রাউন্ডের ম্যাচে হারতে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দিনের অন্য ম্যাচে ঢাকা লিওপাডর্সের কাছে বৃষ্টি আইনে ৯ রানে হারে প্রাইম ব্যাংক। দুই সমীকরণ মিলে যাওয়ায় শিরোপার স্বাদ পায় মোহামেডান।

বিকেএসপি তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ের ১১৫ বলে ১৪১ এবং ইমনের ১১৬ বলে ১৫০ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৬ রানের পাহাড় গড়ে মোহামেডান।

বিজয়ের ইনিংসে ১১টি চার ও ৯টি ছক্কা এবং ইমনের ইনিংসে ১০টি চার ও ১২টি ছক্কা ছিল।

এছাড়া মোহামেডানের হয়ে আফিফ হোসেন ৩৩ বলে ৬১ ও আনিসুল ইসলাম ইমন ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন।

আবাহনীর হয়ে বল হাতে ইকবাল হোসেন ইমন, জিসান আলম, মেহেরব হোসেন ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।

৪০৭ রান তাড়া করতে নেমে ২৪ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে আবাহনী। ২৫তম ওভারে বজ্রপাত ও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে আর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে ২৪ দশমিক ৪ ওভারে ২৪২ রান করা দরকার ছিল আবাহনীর। ৬৩ রানের জয়ে শিরোপা জিতে মোহামেডান।

মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম, তাইবুর রহমান, মুশফিক হাসান, ও নাঈম আহমেদ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

আপডেট সময় : ০২:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬