সংবাদ শিরোনাম :
লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে লাফ দেওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার ভোরে কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী এম খান-৭ লঞ্চ থেকে সুমন শিকদার (৩০) নামে এক যাত্রী নদীতে লাফ দেন। খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পঙ্কজ কুমার দেবশর্মার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
টানা খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে স্থানীয়দের সহায়তায় নদীর তীর থেকে সুমন শিকদারকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
দ্রুত সাড়া, রাতভর অভিযান এবং মানবিক তৎপরতার কারণে নৌ পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।















