ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বন বিভাগের ফরেস্ট গার্ডদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার ইস্যুতে আবারও উত্তাপ ছড়িয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার প্রেক্ষিতে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের আশ্বাসে পূর্বের মামলা প্রত্যাহার করা হলেও পরবর্তীতে একই বিতর্কিত গ্রেডেশন তালিকার ভিত্তিতে পদোন্নতির উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ বন প্রহরীরা ফের আইনের আশ্রয় নিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালে দায়ের করা মামলা (নং ১১০/২০২৬) পর্যালোচনায় জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে গুরুতর অনিয়মের ইঙ্গিত মিলেছে। অভিযোগ অনুযায়ী, চাকরিতে প্রথম যোগদানের তারিখ উপেক্ষা করে ‘নিয়মিতকরণের তারিখ’কে ভিত্তি ধরা হয়েছে, যা অনেক সিনিয়র কর্মীর অধিকার ক্ষুণ্ণ করেছে। এ বিষয়ে আগামী ২৪ জুন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, কয়েক দশক ধরে একই পদে আটকে থেকে অনেক ফরেস্ট গার্ড অবসরে যাচ্ছেন। ১৯৯৪ ও ২০০৫ সালের বিধিমালা অমান্য করে জ্যেষ্ঠদের পেছনে ফেলে জুনিয়রদের এগিয়ে দেওয়ার মাধ্যমে একটি অসংগত তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে, পদোন্নতি প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় ধরনের দুর্নীতির অভিযোগও উঠেছে। একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা জুনিয়রদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে কোটি কোটি টাকা আদায় করেছে। এমনকি পদোন্নতি কমিটির সুপারিশ উপেক্ষা করে গোপনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টার কথাও সামনে এসেছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বন প্রহরীরা দ্রুত সমাধান চান। তাদের মতে, বর্তমান প্রধান বন সংরক্ষক চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে যোগদানের তারিখকে ভিত্তি করে জ্যেষ্ঠতা নির্ধারণ করলে দীর্ঘদিনের এই জটিলতার স্থায়ী সমাধান সম্ভব।

দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষোভ জমতে জমতে এখন বিস্ফোরণের মুখে বন বিভাগের মাঠপর্যায়ের এই কর্মীরা। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ ও আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬