ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

আজিমপুর গণপূর্তে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন আজিমপুর গণপূর্তের উপ বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক। এদিকে খোদ রাজধানীতেই তার কোটি টাকার সম্পদ গড়ার তথ্য সামনে আসায় সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, পশ্চিম ধানমন্ডির জাফরাবাদ এলাকায় বাসা নং-২৭২, ফ্ল্যাট নং-সি-৫ এ তার একটি আলিশান ফ্ল্যাট রয়েছে। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য কোটি টাকারও বেশি।

সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ। সেই হিসেবে একজন দশম গ্রেডের কর্মকর্তার পক্ষে ধানমন্ডির মতো অভিজাত এলাকায় কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, আয়-ব্যয়ের সামঞ্জস্য খতিয়ে দেখা জরুরি।

অন্যদিকে, মো. ওমর ফারুকের বদলির ইতিহাসও আলোচনায় এসেছে। জানা যায়, ২০১৮ সাল থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে তাকে পাঁচবার বদলি করা হয়। পরে শেরেবাংলা নগর থেকে আজিমপুরে বদলি হয়ে আসার পর থেকে তিনি এখনো একই কর্মস্থলে বহাল রয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আজিমপুর গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুকের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, প্রয়োজন ছাড়া তিনি নিয়মিত অফিসে আসেন না বলে তাদের ধারণা।

অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও সংশ্লিষ্ট দপ্তরের অবস্থান জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজিমপুর গণপূর্তে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ!

আপডেট সময় : ০৩:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬