ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মিরপুরে ফরহাদ রেজার ব্যাটিং তাণ্ডব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯ ৩৪৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক; নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের একসময়কার পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দুর্দান্ত আগমনী বার্তার পর সেভাবে মেলে ধরতে পারেননি ঠিকই, কিন্তু ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্বার রাজশাহীর ৩২ বছর বয়সী এ লড়াকু ক্রিকেটার।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারই এক ঝলক দেখালেন ফরহাদ রেজা। ভেজা পিচে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং করা যতটা দূরহ মনে হয়, ঠিক ততটাই সহজভাবে করেছেন তিনি। মাত্র ১৮ বলে হাঁকিয়েছেন ফিফটি।

বৃষ্টি ও ভেজা উইকেটের কারণে ২৬ ওভারে নেমে আসা ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ফরহাদ। ১৯তম ওভারের প্রথম বলে উইকেটে এসে সাজঘরে ফিরেছেন ২৫তম ওভারের শেষ বলে।

মাঝের ৬ ওভারে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব পেয়েছে ৭৫ রান। যার মধ্যে মাত্র ২০ বলে খেলে ৫৬ রান করেছেন ফরহাদ রেজা। ইনিংসের ২৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেছেন নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম ফিফটি।

মাত্র ১৮ বলে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ডবুকে তোলপাড় করেছেন ফরহাদ। নাজমুল হোসেন মিলনের ১৯ বলে করা ফিফটির রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। প্রায় ৩৫ মিনিটের ইনিংসে ৩টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকিয়েছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক।

ফরহাদ রেজার এমন তাণ্ডবের দিন রান করেছেন অন্যরাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইমরানউজ্জামান ৫৪ বলে ৭৫, ওপেনার সাঈফ হাসান ৪০ বলে ৩৬ এবং তিন নম্বরে নামা সাদ নাসিম ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেললে নির্ধারিত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম দোলেশ্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মিরপুরে ফরহাদ রেজার ব্যাটিং তাণ্ডব

আপডেট সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯