ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

“ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট: ডিজি জাহিদ কামালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ”- প্রথম পর্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ছায়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখন জনমনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এক লিখিত আবেদনে মো. মাসুম বিল্লাহ নামের এক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন, গত এক বছর ধরে ফায়ার সার্ভিসে “একক আধিপত্য” কায়েম করে রেখেছেন জাহিদ কামাল।

অভিযোগে বলা হয়, নিয়োগ, বদলি, টেন্ডার, ফায়ার রিপোর্ট, সেফটি প্ল্যান থেকে শুরু করে প্রতিটি ধাপেই ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এম্বুলেন্স সেবার মতো গুরুত্বপূর্ণ খাতও নাকি কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। এমনকি সদর দপ্তরে নিয়মিত বস্তাভর্তি টাকা গোনা হয়, যেখানে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে পেটোয়া বাহিনী পর্যন্ত সবাই ভাগ পায়।

অভিযোগকারী দাবি করেছেন, এই পুরো সিন্ডিকেটের মূল চালিকা শক্তি মহাপরিচালক নিজে। তার ঘনিষ্ঠ সহযোগী শামস আরমান দীর্ঘ ১৫ বছর ধরে সদর দপ্তরে অবস্থান করছেন এবং অভিযোগ আছে, হত্যা মামলার আসামি হয়েও তিনি বহাল তবিয়তে রয়েছেন কেবল এই সিন্ডিকেটের কারণেই।

এই সিন্ডিকেটের ভয়ঙ্কর দাপটে ফায়ার সার্ভিসের ভেতরে ভীতি ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা অভিযোগ করেছেন, ঘুষ দিতে অস্বীকার করলে বদলি, সাময়িক বরখাস্ত কিংবা ইনক্রিমেন্ট আটকে দেওয়ার মতো শাস্তির মুখে পড়তে হয়। এমনকি রিপোর্ট আটকে দিয়ে সিন্ডিকেটের লোকজনকে পাঠানো হয় টাকা আদায়ের জন্য।

সব মিলিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান এখন যেন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে—এমনই ভাষ্য অভিযোগপত্রে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

“ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট: ডিজি জাহিদ কামালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ”- প্রথম পর্ব

আপডেট সময় : ১২:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫