ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৫৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দাকোপ থানাধীন সুতারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আলতাফ ঢালী ও ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জাবের ঢালী ও একই ওয়ার্ডের যুবলীগের সদস্য গাউস ঢালী সহ অপর দুইজন যুবলীগের সদস্য সহ অজ্ঞ্যাত ৪/৫ জনের বিরুদ্ধে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত “গ” অঞ্চল দাকোপ খুলনাতে একই এলাকার স্থানীয় বাসিন্দা সাঈদ ঢালী এক চাঁদাবাজীর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য দাকোপ থানাকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। মামলায় বলা হয়, আসামী আলতাফ ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী ক্রস ফায়ারে নিহত লিটু বাহিনীর একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ডাকাত (জঙ্গল রফিক) এর সঙ্গী হিসাবে সুন্দরবনে ডাকাতী সহ জেলে, মৌয়ালদের অপহরণ করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় সহ সুন্দরবনের মূল্যবান কাঠ পাচারের সাথে জড়িত। উক্ত আলতাফ ঢালীর নিকট সন্ত্রাসী লিটু বাহিনী ও ডাকাত জঙ্গল রফিক বাহিনীর একাধিক অবৈধ আগ্রায়াস্ত্র রয়েছে। যা দিয়ে উক্ত আলতাফ ঢালী ও তার লোকজন সুন্দরবন হতে বাঘ ও হরিণ শিকার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এই আলতাফ ঢালী ও অন্যান্য আসামীরা বিগত ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামী সরকারের দাপট দেখিয়ে বাদীর পৈত্রিক সম্পত্তি ও তার বৃদ্ধা মাথার সম্পত্তি হতে বেদখল করার পায়তারায়, বাদী তাদের জমিতে এই মৌসুমে ধান রোপনের জন্য শ্রমিক সহ গেলে উক্ত আলতাফ ঢালী সহ অন্যান্য আসামীরা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বাদীকে জমি চাষ করতে দিবে না এবং চাষ করতে হলে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাদী ও তার লোকজন তাতে প্রতিবাদ করলে আসামীরা বাদী সহ অন্যান্যদের মারপিট করে জখম করে ও বাদীর জমির আল সীমানার কেটে বিনষ্ট করে। উক্ত আলতাফ ঢালী গং দের অত্যাচারে এলাকার নিরীহ জনগণ অতিষ্ঠ।

আসামীদের বিরুদ্ধে এর আগেও স্থানীয় গুনারী মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাদী গত ৯ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে উক্ত মামলাটি দায়ের করেন।  মামলার নং দাকোপ সি-আর ১৫০/২৪। এ বিষয় আসামী আলতাফ ঢালীর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪