ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯ ৩০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; ৬ বলে অনেকেরই টানা ৬ ছক্কা মারার নজির আছে। তবে ৭ বলে টানা ৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল না। এবার সেটিই করে দেখালেন মুম্বাইয়ের এক চাষির ছেলে। মাকরান্দ পাতিল-পেশায় সেলসম্যান, বয়স ২৩। এসময়ে এসে এমন বিরল ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইয়ের জিমখানা মাঠে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্রা লজিস্টিকসের বিপক্ষে অনন্য কৃতিত্ব দেখান পাতিল। পর পর সাত ছক্কা মেরে ইতিহাস রচনা করেন তিনি। বলা বাহুল্য, এর মধ্যে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান এ তরুণ। সব মিলিয়ে ৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে নাম তোলেন তিনি।

এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের। এছাড়া ভারতের বাইরে স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসের এ কীর্তি আছে।

সার্বিক বিচারে সবার রেকর্ড একযোগে ভেঙে দিলেন মুম্বাইয়ের অখ্যাত ব্যাটসম্যান। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।

ইতিহাস গড়ে পাতিল বলেন, পর পর চারটি মারার পর কল্পনাও করিনি আমি ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেললাম, তখন সতীর্থদের উল্লাস দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। এর পর থেকে প্রচুর ফোন পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। একদিনের জন্য স্টার বনে গেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড

আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯